পরীমণির চন্দ্র বিলাস

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ১১:৩২

সংগৃহীত ছবি 

চিত্রনায়িকা পরীমণি। বর্তমানে সিনেমায় অভিনয়ের থেকে স্যোশাল মিডিয়াতেই বেশি দেখা যায় তাকে। ফেসবুকে প্রায়ই নিজের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেন তিনি। সম্প্রতি এ নায়িকা বাগান বিলাসকে সঙ্গে নিয়ে করলেন চন্দ্র বিলাস!  

 

 

রাতের স্নিগ্ধ আবহে আকাশে ভেসে থাকা উজ্জ্বল চাঁদের দিকে হাত বাড়িয়ে পোজ দিয়েছেন পরীমণি। স্যোশাল মিডিয়ায় এমন কয়েকটি ছবির দেখা মিলল পরীমণির টাইমলাইনে।

 

 

দেখা যায়, ছাদের কোণে ফুটে থাকা বাগানবিলাস গাছের ফুলের পাশে বসে আছেন নায়িকা। ওপরে জ্বলজ্বলে পূর্ণ চাঁদ! ক্যাপশনে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্কতি- 'চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।' 

 


এমন দৃশ্য ও মুহূর্ত নজর কাড়বে যে কারও। তবে, অনুরাগী ও নেটিজেনদের তীব্র কৌতূহল যে প্রশ্ন তুলল এবার! 

 

পরীমণির এমন রূপসী আর আলোঝলমলে ছবি দেখে মুগ্ধ ভক্তরা হলেও পঞ্জিকা আর আকাশের হিসাব মেলাতে গিয়ে খটকা লেগেছে অনেকেরই। কারণ বাস্তবতা বলছে ভিন্ন কথা। এ মুহূর্তে ঢাকা কিংবা বাংলাদেশের কোনো স্থানের আকাশেই কিন্তু এমন পূর্ণাঙ্গ বা উজ্জ্বল চাঁদের দেখা মিলছে না; বরং এখন চলছে অমাবস্যার সময়।

 

 

তাই, আকাশে চাঁদের এমন উপস্থিতি না থাকায় কমেন্ট বক্সে রসিকতায় মেতে উঠেছেন নেটিজেনরা।

 

এক নেটিজেন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, 'এখন তো অমাবস্যা!' অন্য একজন লিখেছেন, 'আমি তো আকাশে কোনো চাঁদ দেখছি না'। 

 

তবে নজর যে শুধু চাঁদেই পড়েছে, তা নয়। খোদ পরীর ওপরই একই নজর অনুরাগীদের! একজনের মন্তব্য, 'চাঁদ কোথায়? আমি তো পরী দেখতে পাচ্ছি'। আরেকজন লিখেছেন, 'পরীর চাঁদের চাইতেও সুন্দর তুমি'।

 

 

তবে ধারণা করা হচ্ছে, ছবিগুলো বেশ কদিন আগের, যখন আকাশে পূর্ণিমা ছিল। যদিও কবে তোলা, তা উল্লেখ করেননি নায়িকা। 
সূত্র: ইত্তেফাক .কম
এমডি

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার