প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ০০:৩৩
পৌর শহরের ঐতিহ্যবাহী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সভা হয়। সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে সভায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় শতবর্ষপূর্তি উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা শেষে আনুষ্ঠানিকভাবে শতবর্ষপূর্তি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। আয়োজনকে সফল করতে ব্যাপক প্রচার—প্রচারণা চালানো এবং দ্রুত রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবলিক লাইব্রেরির সহসভাপতি সুখেন্দু সেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক নাসরিন আক্তার খানম, প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, অ্যাডভোকেট পারভেজ আহমদ, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক আকরাম উদ্দিন, অভিভাবক কমিটির সভাপতি নিতাই পুরকায়স্থ, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সমাজসেবক আজিজ আহমদ বাপ্পু, নজরুল ইসলাম, পলাশ রঞ্জন তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাথমিক সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। শতবর্ষপূর্তি উদযাপনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপ নিতে আগামী ২৪ অক্টোবর শনিবার রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় বারের মতো পুনরায় আলোচনা সভা আহ্বান করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন