‘মাথা ঠান্ডা রাখতে হবে’, ধৈর্য ধরতে বলছেন বাংলাদেশ অধিনায়ক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ১১:৫৯

সংগৃহীত ছবি 

ব্যাটারদের ব্যর্থতায় ৭ উইকেটের হার দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী দল। এ ম্যাচে ওয়ানডে অভিষেক হয় ডান-হাতি পেসার হাবিবা ইসলাম পিংকির। অভিষেক ম্যাচে ৩৬ রানে ২ উইকেট নেন হাবিবা।

 

 

ম্যাচ শেষে হাবিবার ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

 

ব্রিসবেনে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪৯ দশমিক ২ ওভারে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৫ দশমিক ৪ ওভারে ৩ উইকেটে ১৬৮ রান তুলে সহজ জয় পায় অস্ট্রেলিয়া।

 

 

বল হাতে অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনার জর্জিয়া ভল এবং বেথ মুনির উইকেট নেন হাবিবা। ওয়ানডে অভিষেকে ৬ ওভারে ৩৬ রানে ২ উইকেট শিকার করেন তিনি।

 


হাবিবার আক্রমণাত্মক মনোভাব এবং ধারাবাহিকভাবে সঠিক লাইন-লেন্থে বল করায় মুগ্ধ হয়েছেন জ্যোতি।

 

ম্যাচ শেষে তরুণ পেসার হাবিবার প্রশংসা করে জ্যোতি বলেন, ‘হাবিবার আক্রমণাত্মক মনোভাব দারুণ লাগছিল।’

 

তিনি আরও বলেন, ‘যখনই বল হাতে নিয়েছেন, সঠিক জায়গায় বল করেছেন হাবিবা। এই ইতিবাচক দিকগুলো পরবর্তী ম্যাচে আমাদের কাজে লাগাতে হবে।’

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের জন্য বড় কোনো জুটি গড়তে না পারা এবং পাওয়ারপ্লেতে উইকেট হারানোকে দুুষলেন জ্যোতি।

 

তিনি বলেন, ‘আমরা বড় জুটি গড়তে পারিনি। খেই হারিয়ে ফেলেছিলাম। তবে অনেক ইতিবাচক দিকও ছিল।’

 

নতুন বল মোকাবেলায় আরও বেশি সতর্ক ও ধৈর্যের প্রয়োজন আছে বলে মনে করেন জ্যোতি।

 

তিনি বলেন, ‘নতুন বলে খেলার সময় ব্যাটারদের সতর্ক হতে হবে। পাওয়ারপ্লেতে বেশি উইকেট হারানো যাবে না। ব্যাটারদের আরও বেশি ধৈর্যশীল ও শান্ত হতে হবে। পরবর্তী ম্যাচে আমরা তেমনটাই প্রত্যাশা করছি।’

 

 

১০ অক্টোবর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল।
সূত্র: ইত্তেফাক .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার