নিষিদ্ধ হতে যাচ্ছেন রোনালদো

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ১৩:২০

সংগৃহীত ছবি 

ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধের পর তিনি জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান। এ কারণেই এই ব্যবস্থা নিতে চলেছে ফেডারেশন।

 

 

গণমাধ্যমের খবর অনুযায়ী, ফেডারেশনের অভ্যন্তরীণ নিয়মেই এই নিষেধাজ্ঞা এসেছে। অনুমতি ছাড়া দল ছাড়লে এই নিয়ম প্রযোগ করা হয়। বিষয়টি এখন একটি শৃঙ্খলা পরিষদের কাছে পাঠানো হয়েছে। পরিষদ পুরো পরিস্থিতি দেখবে। এরপর ঠিক করবে শাস্তি কত দিনের হবে।

 

 

ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, অধিনায়ক রোনালদো জাতীয় দল থেকে এক থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা পেতে পারেন। তবে রোনালদো আগেই ইঙ্গিত দিয়েছিলেন, তিনি হয়তো আর জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন না।

 

 

ভক্ত ও সতীর্থদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন রোনালদো। সেখানে তিনি স্বীকার করেছেন, তার কাজের পরিণতি থাকা উচিত। তিনি আরও বলেছেন, অধিনায়ক হওয়ায় তার অপরাধ আরও গুরুতর। শৃঙ্খলা পরিষদ যা সিদ্ধান্ত নেবে, তিনি তা বিনা আপত্তিতে মেনে নেবেন।

 

 

রোনালদো হতাশ হয়ে ক্যাম্প ছাড়েন। কারণ নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে জেসুস তাকে খেলাননি। জেসুস আল নাসরে রোনালদোর সাবেক কোচ।

 

এদিকে সৌদি প্রো লিগে ফিরে গোল করেছেন রোনালদো। রিয়াদে আল নাসর ৩-০ গোলে আল দিরিয়াকে হারিয়েছে। এটি ছিল তার ক্যারিয়ারের ৯৮০তম গোল। জাতীয় দলের তিক্ত অভিজ্ঞতার পর এই গোল তার জন্য স্বস্তির। তবে এরপরও সামনে এল তার সম্ভাব্য নিষেধাজ্ঞার খবর।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার