দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ০০:১২

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ' ম্যান অব দ্য সেঞ্চুরি গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস —২০২৬ অর্জন এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত সভাপতি দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা প্রদান ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটি পরিবার।
শনিবার সংবর্ধনা ও জন্মদিনের শুভেচ্ছা প্রদান উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দানবীর ড. সৈযদ রাগীব আলীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি নার্গিস ফুলের চারা রোপণ করেন দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
বিশ্ববিদ্যালয়ের গ্যালারি —১ এ  বেলা ১১:০০টায়  যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ম্যান অব দ্য সেঞ্চুরি গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস —২০২৬ অর্জন এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের  ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, সৈয়দ আব্দুল আজমাইন হাই, লিডিং উনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ রাফে হাই, সৈয়দ আব্দুল হান্নান, ইউকে থেকে আগত সৈয়দ সরফরাজ নেওয়াজ আলী, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির  উপচার্য প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড.  মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর মো. মাহবূবুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ. ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, আইন বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল্লাহ আল —মামুন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মী আক্তার, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী, ইসলামিক স্টাডিস বিভাগের বিভাগীয় প্রধান  মো. জিয়াউর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অমিত চক্রবর্তী, ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক এবং বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে রাগীব নগর এলাকা বাসির মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুল রকিব, এনামুল হক মাক্কূ, মো. জালাল আহমেদ প্রমুখ।
লিডিং ইউনিভার্সিটি পরিবারের সদস্যদের দেয়া সংবর্ধনায় সিক্ত হয়ে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, সিলেট অঞ্চলে শিক্ষার আগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। দক্ষ মানব সম্পদ তৈরী করতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি গবেষণা ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। 
তিনি আরও বলেন, পুণ্যভূমি সিলেটে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। তাই দেশ এবং দেশের বাইরের পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন শিল্পের উন্নয়নে যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করতে সরকার এবং সিলেট বাসিকে এগিয়ে আসতে হবে এবং গুরুত্ব সহকারে কাজ করতে হবে। পারিশেষে তিনি সিলেটের শিক্ষা ও স্বাস্থ ব্যবস্থা এবং উন্নত যোগাযোগ ও নান্দনিক পর্যটন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আজীবন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন ২০২৬ এ দানবীর ড. সৈয়দ রাগীব আলী বিপুল ভোটে সভাপতি এবং তাঁর প্যানেলে সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল আহাদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন যেন দানবীর ড. সৈযদ রাগীব আলী যেমন আছেন তেমনিভাবে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে  কাজ করে যেতে পারেন। তিনি আরো বলেন, দানবীর ড. সৈযদ রাগীব আলী অনেক অর্জনের মধ্যে এ দুটি অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। তাঁকে সম্মানিত করে আজকের এ সংবর্ধনা প্রদানের জন্য তিনি লিডিং ইউনিভার্সিটি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ প্রদান করেন।
সম্মানিত অথিতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপচার্য প্রফেসর ড. এ এম এন মেশকাত উদ্দিন বলেন, লিডিং ইউনিভার্সিটিতে দাদবীর ড. সৈয়দ রাগীব আলীর অর্জন ও জন্মদিন যেভাবে উৎসব হিসেবে উদযাপিত হচ্ছে তা খুবই আনন্দের এবং প্রশংশনীয়।
তিনি আরো বলেন, লিডিং ইউনিভার্সিটির শুরু থেকেই আমি তাঁর সাথে কাজ করে আসছি। তিনি এমন একজন ব্যাক্তি যিনি শুধু একঢি  গুষ্টি বা অঞ্চলকে রিপ্রেসেন্ট করেন না, সারা দেশকে রিপ্রেসেন্ট করেন। তাই একজন ভালো মানুষ হিসেবে সবাই তাঁকে সন্মান করেন। তিনি একজন প্রকৃত মানব প্রেমিক মানুষ। তিনি আরো বলেন, কিছু কিছু কাজের মাধ্যমে কিছু মানুষ যেমন মানুষের অন্তরে স্থান করে নেয়, তেমনিভাবে জনকল্যাণকর অসংখ্য কাজের জন্য দানবীর ড. সৈয়দ রাগীব আলী সবার মাঝে চিরস্মরণীয়  হয়ে থাকবেন। অন্যান্য দিবসের পাশাপাশি বিশ্ব মানব দিবস পালন করা দরকার, যেখানে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর মতো মানবিক ব্যক্তিদের সংবর্ধনা দেয়ার সুযোগ থাকে বলেও উল্লেখ করেন তিনি। তিনি দানবীর ড. সৈয়দ রাগীব আলীর লেখা 'আমার জীবন আমার স্মৃতি গ্রন্থের কিছু কথা উল্লেখ করে সবাইকে সেখান থেকে শিক্ষা নিতে বলেন এবং তাঁর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সিলেটের উন্নয়নের জন্য একজন মানবিক, শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মানুষ হিসেবে দাদবীর ড. সৈয়দ রাগীব আলীর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, দানবীর ড. সৈয়দ রাগীব আলী রয়েছেন মানবতার শীর্ষ পর্যায়ে যিনি কাউকে ফিরিয়ে দেন না। তিনি আরো বলেন, লন্ডনে অনুষ্ঠিত নেতৃত্ব, উদ্ভাবন, ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রে অসাধারণ অবধানের জন্য  দেয়া সন্মাননায় এবারে ম্যান অব দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড পেয়েছেন দানবীর রগীব আলী যা আমাদের জন্য গর্বের বিষয়। লিডিং ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর উপস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ধন্যাবাদ জানান। পরিশেষে, দানবীর ড. সৈয়দ আলীর নির্দেশনায় লিডিং ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ইংরেজি বিভাগের প্রভাষক এনাম আহমেদ এবং উম্মে কুলসুম মিলির সঞ্চালনায় অনষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মামুন। মানপত্র পাঠ করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জহোরা জামিন জোহা। অনুষ্ঠানে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর লেখা 'আমার জীবন আমার স্মৃতি' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এতে তাঁর জীবন ও কর্মের উপর একটি ডকুনেনটারি প্রদর্শন করা হয়।
সংকৃতিক পর্বে পুঁথিপাঠ করেন পুঁথি সম্রাট জালাল খাঁন ইউসুফী। রাগীব রাবেয়া লোক সংকৃতি পরিষদের পরিচালনায়  বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পী এম এ জাহিদ হোসেন ও তার দল। এতে আরোও বাউল গান পরিবেশন করেন বিরহী লাল মিয়া, বাউল নোমান উদ্দিন রিপন, বাউর মশিউর রহমান মঞ্জিল, কণ্ঠশিল্পী মায়া আক্তার এবং বন্যা সরকার। এতে রাগীব আলীকে নিবেদন করে স্বরচিত কবিতা 'রাগীব আলী শিষ্টির কারিগর' পাঠ করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম। এতে আরো কবিতা পাঠ করেন কবি ফজলুর রহমান ফজলু, এবং তারেশ কান্তি তালুকদার।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন রাগীব নগরবাসি আলহাজ্ব সৈয়দ আশরাফ।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার