দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২০:৪১

বিজিবির অভিযানে ভারতীয় এয়ারগানসহ জব্দ চোরাইপণ্য।

সিলেট সীমান্তে বর্ডার গার্ড অব বাংলাদেশের (৪৮ বিজিবি) সিলেট ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ভারতীয় দুটি ভারতীয় এয়ারগান, মাদক-ওষুধসহ এক কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে। 

 


বৃহস্পতিবার (৮ অক্টোবর) ৪৮ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ অক্টোবর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একাধিক বিশেষ অপারেশন দল কর্তৃক সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম, বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অপারেশন দল সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় ফলের ক্যারেটে ডিআই পিকআপে লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ এবং অপর একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি ভারতীয় এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও, বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ বিভিন্ন প্রকারের মালামাল আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা। 

 


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হক (বিজিওএম) জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মালামাল আটক করতে সক্ষম হয়। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বোতভাবে অব্যাহত থাকবে। আটককৃত চোরাচালানী মালামালসমূহ সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার