ছাতকে জাতীয় স্যানিটেশন মাস পালন

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ২৩:৪৬

ছাতকে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি  ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাতক পৌরসভার আয়োজনে,নগর পরিচালন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পৌরসভা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। রালিটি শহরের প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর কার্যালয় প্রাঙ্গণ  এসে শেষ হয়। 


র‍্যালি পরবর্তীতে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও পৌর প্রশাসক মো.মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন,পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক প্রমুখ । 

আলোচনা সভায় পৌরসভার কর্মকর্তা- কর্মচারী সহ  বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার