এই প্রথম মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১১:৪১

সংগৃহীত ছবি 

ছোট পর্দার সুপরিচিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রথমবারের মতো ভক্তদের সামনে এনেছেন তার মেয়ে আনায়ার ছবি। মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি ছবি প্রকাশ করার পাশাপাশি একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন তিনি।

 

 

সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করে পোস্টে অপূর্ব লিখেছেন, ‘এক বছর আগে তুমি আমাদের জীবনে এসেছিলে, তারপর পৃথিবীর সবকিছুই বদলে গেছে।’

 

মেয়ের জন্মপরবর্তী পুরো এক বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই অভিনেতা আরও লিখেছেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’

 

 

বিগত সময় কীভাবে কেটেছে, সেই অনুভূতি প্রকাশ করে অপূর্ব উল্লেখ করেন, ‘সময় কীভাবে চলে গেল, সত্যিই বুঝতে পারছি না। ঠিক এক বছর আগে আজকের দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে। আর সবচেয়ে সুন্দরভাবে সবকিছু বদলে দিয়েছিলে।’

 

 

মেয়ের প্রতিটি পদক্ষেপ কাছ থেকে দেখার অভিজ্ঞতাকে জীবনের সেরা প্রাপ্তি হিসেবে অভিহিত করেছেন তিনি। তার কথায়, ‘তোমাকে বড় হতে দেখা, নতুন নতুন জিনিস আবিষ্কার করতে দেখা, আর তোমার মিষ্টতা ও হাসিতে আমাদের ঘর ভরে উঠতে দেখা—আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আজ তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ।’

 

 

শেয়ার করা ছবিতে দেখা যায়, ছোট্ট আনায়ার মাথায় পরা রয়েছে একটি ছোট্ট মুকুট। পোস্টটির শেষাংশে কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি লেখেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবন যেন তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে।’

 

 

পারিবারিক জীবনের কথা বললে, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন। বিয়ের চার বছর পর এই দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান।
সূত্র: কালবেলা .কম
এমডি

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার