বিভিন্ন পেশার ৪০০ জনের জামায়াতে যোগদান

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ২৩:১৬

সুনামগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি পেশার চারশ মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার বিকাল ৪টায় শহীদ মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে যোগদানকারী নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

 


যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাড. শামস উদ্দিন। 
সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, বায়তুলমাল সম্পাদক মাওলানা লুতফুর রহমান প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার