কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সহায়ক বই পেল সুবিধাবঞ্চিত নার্গিস

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ২৩:০৬

সংসারের অভাব—অনটনের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে ১৪ বছর বয়সী নার্গিস ইসলাম। কিন্তু আর্থিক সংকটে প্রয়োজনীয় সহায়ক বই কিনে দিতে পারছিলেন না দিনমজুর বাবা। তবে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নার্গিসের হাতে তুলে দেওয়া হয় সহায়ক বই। শুক্রবার সন্ধ্যায় দিরাইয়ে দৈনিক কালবেলার প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে বইগুলো নার্গিসের হাতে তুলে দেওয়া হয়।

 


নার্গিস দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের মির্জাপুর গ্রামের দিনমজুর ইলিয়াস মিয়ার বড় মেয়ে। সে বাংলাদেশ ফিমেইল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় নার্গিসের স্বপ্ন পড়াশোনা করে ভালো ফলাফল করা এবং ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানো।
নার্গিস জানায়, সহায়ক বই না থাকায় অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারেনি। এতে তার শ্রেণি রোল ৪ থেকে ৮ হয়েছে। বই পেয়ে সে বার্ষিক পরীক্ষায় ভালো ফল করার আশাবাদ ব্যক্ত করে।

 


নার্গিসের বাবা ইলিয়াস মিয়া বলেন, অভাবের কারণে মেয়েকে প্রয়োজনীয় বই কিনে দিতে পারিনি। এখন বইগুলো পেয়ে সে পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে। 
দিরাই উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বলেন, নার্গিস মেধাবী শিক্ষার্থী। আর্থিক সংকটে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তিনিই তাকে বাংলাদেশ ফিমেইল একাডেমিতে ভর্তি করিয়ে দেন।

 


দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোশাহিদ আহমেদ বলেন, এ ধরনের উদ্যোগ মানবসেবামূলক কাজে অনুপ্রাণিত করে। আর্থিক সংকটে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
দিরাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান লিটন বলেন, কালবেলার এ উদ্যোগ প্রশংসনীয়। সময়োপযোগী সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি অল্প সময়েই পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

 


এসময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত দিরাই প্রতিনিধি, ইমরান হোসাইন, দৈনিক আমার সংবাদের দিরাই প্রতিনিধি সৈদুর রহমান তালুকদারসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার