জুলাই সনদের বর্ষপূর্তিতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আজ

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৩:২১

সংগৃহীত ছবি

জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি। শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংবাদ সম্মেলনে জুলাই সনদের প্রতিশ্রুতি ও বর্তমান বাস্তবতা তুলে ধরার পাশাপাশি সনদ বাস্তবায়ন নিয়ে দলটির অবস্থান তুলে ধরা হবে।

 

এতে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব ও সংস্কার বাস্তবায়ন কমিটির প্রধান আখতার হোসেন এমপি, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ কমিটির সদস্যরা।

 

 

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।

সূত্র: যুগান্তর .কম

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার