সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ১২:৪৬

সংগৃহীত ছবি

ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরেই নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা গুঞ্জন। অভিনেত্রী নাকি মা হতে চলেছেন। সম্প্রতি এমন গুঞ্জন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পূর্ণিমা।

 

 

এদিকে, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এবার দেখা যাবে রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নতুন সিজনে বিচারকের আসনে। এর আগে অনুষ্ঠানটির একাধিক সিজনে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন অভিনেত্রী পূর্ণিমা। তবে এবার নবম সিজনে তার বদলে দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে।

 

 

বিষয়টি সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তায় নিজেই নিশ্চিত করেছেন জয়া। রিয়েলিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নাবিষয়ক কোনো অনুষ্ঠানে এবারই প্রথম বিচারক হিসেবে দেখা যাবে তাকে বলেও জানান তিনি। 

 

 


অভিনেত্রী বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন, তাদের জন্য এ আয়োজন।’  

 

 

তিনি বলেন, ‘২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’

 

এবার সেরা রাঁধুনীর বিচারক জয়া আহসানের সঙ্গে আরও দুজন বিচারকের দায়িত্ব পালন করবেন, তারা হচ্ছেন— পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। ইতোমধ্যে শুরু হয়েছে ‘সেরা রাঁধুনী’ সিজন ৯-এর নিবন্ধন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। সেরা রাঁধুনীর বিজয়ী পুরস্কার পাবেন ১৫ লাখ টাকা।

 

অনুষ্ঠানটি প্রচার করা হবে মাছরাঙা টেলিভিশনে। 

সূত্র:যুগান্তর .কম

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার