প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ২১:৪৮
যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে শুরু হচ্ছে ‘হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের (এইচপিএল)’ দ্বিতীয় আসর। আগামী ৩০ অক্টোবর শুরু হবে টুর্নামেন্টটি। এর আগে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম।
হাজীপাড়া বসুন্ধরা স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং এলাকায় সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা করছেন আয়োজকরা।
আয়োজক কমিটিতে রয়েছেন একাডেমির প্রতিষ্ঠাতা রুহুল আমিন, সায়েম আহমেদ, সফিনুর আলম রাহাত, ফারহান রহমান, আব্দুল্লা জাহিন, রামিম আহমেদ ও শাহরিয়ার।
একাডেমির প্রতিষ্ঠাতা রুহুল আমিন বলেন, এলাকার যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও সমাজবিধ্বংসী কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করাই তাঁদের মূল লক্ষ্য। এ জন্য অভিভাবকসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আয়োজকরা খেলোয়াড় নিলাম ও মূল টুর্নামেন্টে সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন