প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ২১:১২
সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের ৬ দিনের দুর্গোৎসবের শান্তিপূর্ণ আয়োজন এই জেলার সম্প্রীতিকে আবারও সামনে নিয়ে এসেছে। আমরা দীর্ঘদিন ধরে যে সংস্কৃতি লালন করছি, এটি অটুট থাকুক এই প্রত্যাশা করছি। সামনের দিনগুলো আরও সুন্দর হোক সকলের জন্য— এই কামনাও করছি।
বুধবার দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল। সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খানের সঞ্চালনায় আয়োজনে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম বক্তব্য দেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুনামগঞ্জ পৌর এলাকার সকল পূজা মণ্ডপের সভাপতি, জেলা পূজা উদ্যাপন পরিষদের দায়িত্বশীলগণসহ প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন