মইনুদ্দিন আহমদ জালালের অষ্টম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ২১:২৬

অকালপ্রয়াত যুবরাজনীতিবিদ ও আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনের সংগঠক অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালালের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর সন্ধ্যা সাতটায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন কবি ইকবাল কাগজী। 

 


বক্তব্য রাখেন কবি ও লেখক কুমার সৌরভ,  সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মুজাম্মেল হক মুনীম, সুনামগঞ্জের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ, লেখক—সাংবাদিক উজ্জ্বল মেহেদী, অ্যাডভোকেট মাহবুবুল হাছান তালুকদার শাহীন, আইনজীবী—সাংবাদিক খলিল রহমান, সাবেক ছাত্রনেতা শাহ কামাল প্রমুখ।

 


সাহসী, বিনয়ী যুবরাজনীতিবিদ হিসেবে পরিচিত মইনুদ্দিন আহমদ জালাল ছিলেন অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিবেদিত এক কর্মী। বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি এবং আন্তর্জাতিক নদী অধিকার বিষয়ক সংগঠন অঙ্গীকার বাংলাদেশের পরিচালক ছিলেন। আইন পেশায় তিনি সিলেট ও সুনামগঞ্জ বারের সদস্য ছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যুব—আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছেন। পৃথিবীর ৩২টি দেশে ৬২টি আন্তর্জাতিক যুব উৎসবে অংশ নিয়েছিলেন।

 


২০১৮ সালের ১৮ অক্টোবর ভারতের শিলং সফরে গিয়ে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালালের অকালমৃত্যুতে দেশে ও বিদেশে শোক ছড়িয়ে পড়েছিল। ২০১৯ সালে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক উজ্জ্বল মেহেদীর গ্রন্থনায় আব্দুল আলীম শাহ নির্মিত ‘দেখবো তোমারে...’ তথ্যচিত্রে তাঁর কর্মময় জীবনীসংক্ষেপ তুলে ধরা হয়। তথ্যচিত্রটি মইনুদ্দিন আহমদের জালালের প্রথম মুত্যুবার্ষিকীতে (২০১৯ সালে) নির্মাণ হয়। দ্বিতীয় বার্ষিকীতে (২০২০) ইউটিউবে আপলোড করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার