জগন্নাথপুরে ৩৯ পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ২১:৩১

দেবী বিসর্জনের মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলায় বুধবার উপজেলার ৩৯ পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব শেষ হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত শুক্রবার  মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়।

 

বুধবার বিজয়া দশমী ও  প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয় উৎসব। বুধবার বিকেলে উপজেলা সদরের আলকানাপাড় স্লুইসগেট নলজুর নদীতে বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার নূর ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিজন কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী, কমিউনিটি নেতা প্রনয় কান্তি সূত্রধর খোকন, পিষুষ রায় কালা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুজিত কুমার রায়, সহ সভাপতি রূপক কান্তি দেব, সাধারণ সম্পাদক বিভাষ দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপ, সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, পৌর শাখার সদস্য সচিব জীবন গোপ প্রমুখ।

 


এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিমাগুলো এলাকাভিত্তিক নদী,পুকুর ও জলাশয়ে  বিসর্জন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিজন কুমার দেব জানান, শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে্য শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার