প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ২১:২০
তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা শাখার প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সারোয়ার হোসেনকে সভাপতি ও হাসান খানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
শনিবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান খানের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি ওবায়দুল মুন্সী এবং তাহিরপুর উপজেলা কমিটির উপদেষ্টা আবুল হোসেন, এমদাদুল হক ও মাহবুব চৌধুরী।
নবগঠিত ৩৫ সদস্যের কমিটিতে সহসভাপতি আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, রিপচান হাবিব, ফখরুল ইসলাম ও শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অমিও হাসান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া ও আল আমিন, অর্থ সম্পাদক রবিউল আউয়াল, বাঁধ বিষয়ক সম্পাদক মনির হোসেন দূর্জয় ও আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক আব্দুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিপাত হাসান, আইন, নারী ও শিশুবিষয়ক সম্পাদক শেখ তৌফিক হাসান, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক আতিকুর রহমান, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক আলাল উদ্দিন, নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (বাদাঘাট), হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এবং মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রেজাউল করিম, নির্বাহী সদস্য নবী হোসেন, মোছাদ্দেক হোসেন, টিপু সুলতান, ইকবাল হোসেন, নাঈম তালুকদার, সাবজল মিয়া, রাসেল আহমদ, আশরাফুল ইসলাম সাদ্দাম, সামছু আহমেদ ও সফিকুল ইসলাম।
সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের সচেতন ও পরিবেশপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন