নোয়াখালী প্রিমিয়ার লীগ দশম আসরের উদ্বোধন

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ২১:২৪

শান্তিগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে দশমবারের মতো শুরু হয়েছে নোয়াখালী প্রিমিয়ার লীগ (এনপিএল)। শনিবার বিকাল ৩টায় উপজেলার জয়কলস ইউনিয়নের বগলাখাড়া মাঠে এই ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন। লীগের উপদেষ্টা নূর আহমদ সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ, জয়কলস ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ।

 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, স্থানীয় বাসিন্দা এবাদুর রহমান কুবাদ, সুরত জামান, রুকনুজ্জামান রুকন, সেতুল তালুকদার, লুৎফুর রহমান, রুবেল মিয়া, শাহান মিয়া, রিপন দাস, মামুন মিয়া, তাকবির রহমান, মুবিন আহমদ, শাকিল আহমেদ, আলী আহমদ দুলাল, সামরান আহমদ, লিটন মিয়া, রশিদ আহমদ, মেহেদি হাসান ও সুজন মিয়া প্রমুখ। 

 


উদ্বোধনী খেলায় চ্যাম্পিয়ন রাইডার্সের মুখোমুখি হয় মেহেদী ফাইটার্স। ম্যাচে ২৭ রানের জয় পায় মেহেদী ফাইটার্স। দলের হয়ে সর্বোচ্চ রান করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সুমন আহমদ।

 


স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে ধরার লক্ষ্য নিয়ে নোয়াখালী প্রিমিয়ার লীগের এ আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ—উদ্দীপনা সৃষ্টি করেছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার