গ্রামীণ নারী ও বিশ্ব খাদ্য দিবস পালন

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ২১:২২

সুনামগঞ্জ সদর উপজেলার সোনাপুর গ্রামে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডির সহযোগিতায় সৃষ্টি যুব জাগরণ সমাজ কল্যাণ সংস্থা এ কর্মসূচির আয়োজন করে।

 


সংগঠনের সভাপতি তৃষ্ণা আক্তার রোশনার সভাপতিত্বে এবং খালেদা আক্তার কল্পনার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এ কে কুদরত পাশা, জেলা কৃষক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম পলাশ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. বাহা উদ্দিন, ফাতেমা আক্তার ও সাবিয়া বেগম।

 


বক্তারা বলেন, কৃষি, খাদ্য উৎপাদন ও পরিবার পরিচালনায় গ্রামীণ নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের অবদান অনেক ক্ষেত্রে যথাযথ স্বীকৃতি পায় না। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে নারীদের শ্রমের মূল্যায়ন, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি নারীবান্ধব সুযোগ—সুবিধা বাড়ানোর দাবি জানান তারা।
সভায় আরও বক্তব্য দেন জাহেদা আক্তার, হারুজা বেগম, ললিতা আক্তার, রহিমা বেগম, তাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আলী মিয়া, আশরাফুল আলম ও বোরহান উদ্দিন প্রমুখ। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার