গুলিকাণ্ডের পর এবার মুখ খুললেন আসিফ আকবর

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১০:৩৫

সংগৃহীত ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে শনিবার (২৪ অক্টোবর) ভোরে দুর্বৃত্তের গুলি ছোড়ার ঘটনায় এবার মুখ খুললেন তিনি। এদিন রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। 

 

 

সেসময় আসিফ মগবাজারে নিজের অফিসে ছিলেন। নিচে পার্ক করা ছিল তার গাড়ি। আর সেই গাড়িতেই আচমকা গুলি চালানো হয়। তবে এই তারকা পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন। 

 

 

গণমাধ্যমকে আসিফ বলেন, ‘বিকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার বাসায় এসেছিলেন। তারা কথা বলেছেন এবং বিষয়টির তদন্ত করছেন।’ 

 

 

ঘটনার সময় অফিসে বসে ছিলেন বলে জানান এই সংগীতশিল্পী। বের হওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে ছেলের সঙ্গে কথা বলার জন্য কিছুটা দেরি করলেন। আর ওই সময়ে গুলির ঘটনা ঘটে। 

 

 

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলে জানান আসিফ। তিনি বলেন, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না কারা এই কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই।’ 

 

 


নিজের দৈনন্দিন রুটিনের কথা জানিয়ে আসিফ বলেন বলেন, ‘রাত ৮টা কিংবা সাড়ে ৮টায় আমি অফিসে ঢুকি এবং ফজরের নামাজের আগে কিংবা পরে অফিস থেকে বের হয়ে বাসায় যাই। তারা ওই সময়টাই টার্গেট করেছে, কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ আগেই নিচে নামতাম। ছেলের সঙ্গে কথা বলছিলাম বলে অফিসে আরও কিছুক্ষণ ছিলাম।’ 

 

 

পুলিশের তথ্য অনুযায়ী, হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে ছিল আসিফের গাড়ি। ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়ির ভেতর থেকে গুলির কার্তুজ উদ্ধার করেছে। 

 

 

এদিকে এ ঘটনায় শোবিজের শিল্পী-কলাকুশলীরা উদ্বেগ প্রকাশ করেছেন। 

সূত্র: যুগান্তর.কম

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার