৩ কোটি বাজেটের সিনেমার আয় ১১৪ কোটি!

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১২:৩৯

সংগৃহীত ছবি

সিনেমার প্রচারে কোটি কোটি টাকা খরচ করার দিন কি তবে শেষ? কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছে ‘প্রেমাদ ওরালি’, যা দেখলে চোখ কপালে উঠবে। মাত্র ৩ কোটি রুপির কম বাজেটে তৈরি এই ছোট পরিসরের ড্রামা সিনেমাটি এখন বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপির ব্যবসা করে এক ঐতিহাসিক ব্লকবাস্টারে পরিণত হয়েছে। 

 

 

সিনেমার বাজেট কম থাকায় নির্মাতারা বেছে নিয়েছিলেন একদম ভিন্ন এক কৌশল। বড় কোনো প্রচার বা মার্কেটিং বাজেট ছাড়াই ছবির পরিচালক মনোজ কুমার এবং পুরো কলাকুশলী নেমে পড়েন রাস্তায়। 

 

 

তারা সাধারণ পাবলিক বাসে চড়ে সরাসরি যাত্রীদের হাতে তুলে দেন প্রচারপত্র। দর্শকদের অনুরোধ করেন ছোট ও ভালো গল্পের এই সিনেমাটিকে সমর্থন জানাতে। তাদের এই ‘বাসে বাসে চিঠি দিয়ে প্রচার’ বা তৃণমূল স্তরের জনসংযোগ কৌশলই পরবর্তীতে জাদুর মতো কাজ করে।

 


গত সেপ্টেম্বরের শেষের দিকে অত্যন্ত নীরবে মুক্তি পেয়েছিল ছবিটি। প্রথম দিনে শো সংখ্যা ছিল কম, আর আয় হয়েছিল মাত্র ১০ লাখ রুপির নিচে। কিন্তু শক্তিশালী ‘মাউথ প্রপাগান্ডা’ বা মুখে মুখে প্রচারের সুবাদে ছবিটি বক্স অফিসে ঝড় তোলে। 

 

 


প্রথম সপ্তাহে যেখানে আয় ছিল মাত্র ৬.২ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে তা লাফিয়ে পৌঁছে যায় ৪৮ কোটিতে! শুধু তাই নয়, মাত্র ৬০টি শো দিয়ে শুরু হওয়া এই সিনেমাটি তৃতীয় ও চতুর্থ সপ্তাহে কর্ণাটকের ১১০০টিরও বেশি স্ক্রিনে প্রদর্শিত হতে শুরু করে। 

 

 

ইতোমধ্যে কান্তারা ও কেজিএফ-এর মতো আইকনিক হিট ছবির তালিকায় নাম লিখিয়েছে ‘প্রেমাদ ওরালি’। বক্স অফিস রিপোর্টের তথ্য অনুযায়ী, এটি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর রেকর্ড ভেঙে কর্ণাটকের সর্বকালের সর্বোচ্চ আয়কারী ছবির মুকুট পরতে চলেছে। ছবিটির এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত ‘কেজিএফ’ তারকা যশ এবং ‘কান্তারা’ খ্যাত ঋষভ শেঠির মতো তারকারাও। 

 

 

তবে এই সাফল্যের পেছনে রয়েছে কষ্টের এক দীর্ঘ ইতিহাস। শুটিংয়ের সময় মারাত্মক আর্থিক সংকটে পড়েছিলেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক মনোজ কুমার। পরিস্থিতি এমন হয়েছিল যে, সিনেমাটি শেষ করতে তিনি নিজের মূল্যবান জিনিসপত্র পর্যন্ত বন্ধক রাখার উপক্রম করেছিলেন। তবে সেই অধ্যাবসায় আজ সার্থক হয়েছে।

 

 

দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক বাজারেও পা রাখছে ‘প্রেমাদ ওরালি’। ডিস্ট্রিবিউশন হাউস ‘কেআরজি স্টুডিওস’ নিশ্চিত করেছে যে, রাশিয়া সহ বেশ কিছু আন্তর্জাতিক বাজারেও মুক্তি পেতে চলেছে এই সিনেমা। 

সূত্র: যুগান্তর .কম

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার