প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ২০:৫৮
র্যালি, আলোচনা সভা ও যুবঋণ বিতরণ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাতকে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে যুব র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং যুবঋণের চেক বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা চত্বরে পরিবেশ রক্ষায় দুটি ঔষধি গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ—সভাপতি ও সাংবাদিক সাকির আমিন, সফল আত্মকর্মী সাহেদ আলী, লিমা আক্তার এবং আমির হোসেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার এবং উপজেলা যুব উন্নয়ন হিসাব রক্ষক কমলেশ সানা প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে এবং স্বাবলম্বী করে তুলতে যুবঋণ বিতরণ করা হয়। এ সময় যুবঋণ গ্রহণ করেন তাবাসসুম মারিয়া, জসিম উদ্দিন ও সিদরাতুলমুনতাহা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন