জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ২১:০০

যুবঋণ ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে র‌্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ এবং সফল উদ্যোক্তা ও যুব সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

 


দিবস উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক।

 


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগার আলীর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আনোয়ারুল ইসলাম, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী, সমাজসেবক আব্দুর রব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, সুপার সিক্সটি ইয়ুথ সোসাইটির সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল ইসলাম, সমাজকর্মী নুরুল হক, কেয়া মনি আক্তার, আরিফ বাদশা, তাসলিমা মেহজাবিন, আফিল মিয়া ও মো. মহসিন মিয়া প্রমুখ।

 


অনুষ্ঠানে যুবসমাজকে স্বাবলম্বী করে তুলতে ৩০ জন যুবকের মাঝে মোট ৩ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়। এ ছাড়া দুজন সফল যুব উদ্যোক্তাকে ১ লাখ ও ১ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক দেওয়া হয়। পাশাপাশি সুপার সিক্সটি ইয়ুথ সোসাইটিকে বৃক্ষরোপণ ও মানবসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সনদ ও সম্মাননা ক্রেস্ট লাভ করে। আরিফ বাদশা ও হক স্পোর্টস অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার একাডেমিকে উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। সফল আত্মকর্মী হিসেবে তাসলিমা মেহজাবিন কে সনদ প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন, সঠিক প্রশিক্ষণ গ্রহণ এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। বক্তারা তাঁদের নিজ নিজ জীবনের সফলতার অভিজ্ঞতা তুলে ধরে তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মানবসেবা, সামাজিক কর্মকাণ্ড ও পরিবেশ রক্ষায় যুবসমাজকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেওয়া হয়।


অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধি, সফল উদ্যোক্তা, আত্মকর্মী, সুপার সিক্সটি ইয়ুথ সোসাইটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার