বিশ্বম্ভরপুরে জাতীয় যুব দিবস উদযাপিত, ঋণের চেক বিতরণ

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ২১:১০

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।

 


দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও যুব প্রশিক্ষক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল আমিন, বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা লিপি রানী দাস, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, আসমা আক্তার এবং সমবায়ের পক্ষে পাপিয়া আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অফিসের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার বলেন, সরকার প্রতিবছর যুব ও যুব নারীদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রশিক্ষণকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজ উদ্যোগে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠে স্বাবলম্বী হওয়ার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে তরুণ সমাজকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান ইউএনও।


আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য যুবঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার