হাওরের পানি ধরে রাখতে পাউবোকে নির্দেশনা

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ১৯:৩৯

তাহিরপুর

সংগৃহীত ছবি

তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর থেকে দ্রুত পানি নেমে যাচ্ছে। এতে আগাম বোরো আবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হাওরের পানি বাঁধের বিভিন্ন ক্লোজার ও ফ্লুইস গেট দিয়ে অতিরিক্ত মাত্রায় প্রবাহিত হওয়া ঠেকাতে জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবী।


এ বিষয়ে গত ২৭ অক্টোবর তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট শাখা কর্মকর্তার কাছে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, টাঙ্গুয়ার হাওর, মহালিয়া হাওর ও গুরমার হাওরসহ বিভিন্ন হাওরের পানি বাঁধের বিভিন্ন ক্লোজার ও সুইস গেট দিয়ে দ্রুত প্রবাহিত হচ্ছে। স্থানীয় কৃষকরা মুঠোফোন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন।


কৃষকদের ভাষ্য, এখনও বোরো ধানের চারা (বীজ) রোপণের উপযুক্ত সময় হয় নি। এর আগেই হাওরের পানি দ্রুত কমে গেলে বোরো ধানের চারা রোপণের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


এ অবস্থায় হাওরগুলোর পানি যাতে বাঁধের বিভিন্ন ক্লোজার ও ফ্লুইস গেট দিয়ে অতিরিক্ত মাত্রায় প্রবাহিত না হয়, সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ জানিয়েছেন ইউএনও। চিঠিতে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।


তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রিপা মনি দেবি বলেন, হাওরগুলোর পানি যাতে বাঁধের বিভিন্ন ক্লোজার ও ফ্লুইস গেট দিয়ে অতিরিক্ত মাত্রায় প্রবাহিত না হয় সে জন্য চিঠির অনুলিপি সদয় অবগতির জন্য সিলেট বিভাগীয় কমিশনার, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার