প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ১৩:২৬
সংগৃহীত ছবি
আরদা গুলের ও আরেলিও চুয়েমেনি এথেন্সের বিমানেই উঠবেন না। গত কিছুদিন টানা ম্যাচ খেলেছেন বলে এ দুজনকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো।
তাদের কোনো ইনজুরি নেই। সামনের দিনগুলোতে যেন তরতাজা হয়ে মাঠে নামতে পারেন, সে জন্য এই সিদ্ধান্ত। এ ম্যাচে দেখা যাবে তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে।
লা লিগায় নিষিদ্ধ হলেও চ্যাম্পিয়ন্স লিগ খেলায় কোনো বাধা নেই তাঁর। হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠা ফেদে ভালভার্দেও এই ম্যাচে ফিরতে পারেন।
রিয়াল মাদ্রিদ সর্বশেষ পাঁচ ম্যাচ টানা জিতেছে। এই পাঁচ ম্যাচেই গুলের ও চুয়েমেনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর মধ্যে তিনটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। তবে রিয়াল জয়ের ধারায় থাকলেও ভিনি কিন্তু ছন্দে নেই।
ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে লা লিগায় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এর মধ্যে তিন ম্যাচ কেটে গেছে। তবে এই নিষেধাজ্ঞা ভিনির খেলায় প্রভাব ফেলেছে।
চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগ ও রোমার বিপক্ষে রিয়াল বড় জয় পেলেও উভয় ম্যাচে ভিনি ছিলেন নিজের ছায়া। এথেন্সের বিপক্ষে ফর্মে ফেরার সুযোগ ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জন্য।
সূত্র: সমকাল .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন