ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ১০:৫৮

সংগৃহীত ছবি 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 

 

প্রথম টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোমিনুল হক ও শরিফুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

 

ওয়েস্ট ইন্ডিজ একাদশেও দু’টি পরিবর্তন হয়েছে। জন ক্যাম্পবেল ও তেজনারাইন চান্দারপলের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন কেভিন উইকহ্যাম ও জশুয়া ডা সিলভা। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হতে যাচ্ছে উইকহ্যামের। 

 

 

প্রথম টেস্ট ৮ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। 

 

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম। 

 

 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : রোস্টন চেজ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, জেইডেন সিলস, জশুয়া বিশপ, জোমেল ওয়ারিকান। 
সূত্র: বাসস .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার