প্রথম সেশনে ৩ উইকেট শিকার বাংলাদেশের

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ১২:০৭

সংগৃহীত ছবি 

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট শিকার করলো বাংলাদেশের বোলাররা। 

 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টেস্টের প্রথম সেশনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ২৬ ওভারে ৩ উইকেটে ৮৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। 

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ১৩ রান তুলে ক্যারিবীয়রা। 

 

পঞ্চম ওভারের প্রথম বলে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রান্ডন কিংকে ৯ রানে বোল্ড করেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। 

 

কিংয়ের বিদায়ে ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি কাভেম হজ। ১ রান করে বাংলাদেশের আরেক পেসার হাসান মাহমুদের বলে বোল্ড হন তিনি। 

 

নবম ওভারে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন তাসকিন। ওপেনার জশুয়া ডা সিলভাকে ১২ রানে বিদায় দেন তিনি।

 

২৭ রানে ৩ উইকেট পতনের পর প্রতিরোধ গড়ে তুলেন অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। চতুর্থ উইকেটে ১০৬ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের প্রথম সেশন শেষ করেন তারা। উইকহ্যাম ২৭ ও জাঙ্গু ৩২ রানে অপরাজিত আছেন। 

 

 

বাংলাদেশের তাসকিন ২টি ও হাসান ১টি উইকেট নিয়েছেন। 
সূত্র: বাসস .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার