রাতে ঘুমাতে যাওয়ার আগে এলাচ খেলে মিলবে যেসব উপকারিতা 

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১২:৫৯

সংগৃহীত ছবি 

রান্নায় সুগন্ধ ও স্বাদ বাড়াতে এলাচের জুড়ি নেই। এটি ব্যবহারে মিষ্টি বা ঝাল খাবারের স্বাদ বদলে যায়। তবে শুধু রান্নার মসলা হিসেবেই নয়, স্বাস্থ্যের জন্যও এলাচের বেশ কিছু উপকারিতার কথা প্রচলিত রয়েছে। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি ছোট এলাচ চিবিয়ে খেলে শরীরের জন্য তা উপকারী হয়। 

 

 

আয়ুর্বেদেও এলাচের নানাবিধ উপকারিতার কথা বলা হয়েছে। হজমের সমস্যা কমানো থেকে শুরু করে মুখের দুর্গন্ধ দূর করতে এলাচ বেশ উপকারী। রাতে ঘুমাতে যাওয়ার আগে এলাচ খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

 

হজমের সমস্যা কমাতে সাহায্য করে

 

অনেকেরই রাতের খাবার খাওয়ার পর পেট ভার, গ্যাস কিংবা অস্বস্তির মতো সমস্যা দেখা দেয়। এলাচে থাকা কিছু প্রাকৃতিক উপাদান হজমের প্রক্রিয়াকে স্বস্তি দিতে পারে বলে মনে করা হয়। খাবারের পর একটি এলাচ চিবিয়ে খেলে মুখের স্বাদ বদলানোর পাশাপাশি হজমের অস্বস্তিও কিছুটা কমতে পারে। 

 

মন শান্ত রাখতে সহায়তা করে

 

এলাচের সুগন্ধ মনকে সতেজ করতে সাহায্য করে। আয়ুর্বেদে এলাচকে শরীর ও মনকে শান্ত রাখার ক্ষেত্রে উপকারী বলে মনে করা হয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে এলাচ চিবিয়ে খেলে তার সুগন্ধ ও স্বাদ থেকে কিছুটা প্রশান্তি মিলতে পারে। 

 

দুখের দুর্গন্ধ দূর করতে ভূমিকা রাখে

 

এলাচকে প্রাকৃতিক মাউথ ফ্রেশনার বলা হয়। এর নিজস্ব সুগন্ধ মুখের দুর্গন্ধ ঢাকতে সাহায্য করে। বিশেষ করে রাতের খাবারের পর মুখে খাবারের গন্ধ থেকে গেলে একটি এলাচ চিবিয়ে খেতে পারেন। এতে মুখে সতেজ অনুভূতি আসতে পারে। তবে দাঁত ও মাড়ির পরিচ্ছন্নতা বজায় রাখার বিকল্প নয় এলাচ।

 

কীভাবে খাবেন এলাচ?

 

রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি ছোট এলাচের খোসা ছাড়িয়ে ভিতরের দানা চিবিয়ে খেতে পারেন। তবে অতিরিক্ত পরিমাণে খাওয়ার প্রয়োজন নেই। যাদের এলাচে অ্যালার্জি রয়েছে, তারা এটি এড়িয়ে চলবেন। 

 

 

মনে রাখবেন: এলাচ একটি পরিচিত মসলা এবং পরিমিত পরিমাণে খাবারের অংশ হিসেবে খাওয়া যায়। তবে এটি কোনও রোগের ওষুধ নয়। কেউ যদি দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা বা হজমের সমস্যা ভোগেন তাহলে এর প্রকৃত কারণ খুঁজে চিকিৎসা করানো জরুরি। সূত্র: টিভিনাইন
সূত্র: সমকাল .কম
এমডি

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার