শাকসবজিতে লুকিয়ে থাকে বি’প’দ!

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১১:৫৮

সংগৃহীত ছবি 

মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় বাজারের চেহারা। হেমন্ত থেকে শীত মানেই বাজারে সয়লাভ রঙবেরঙের সবজিতে। কদর বাড়ে শাকপাতা বা কপির।

 

শীতকালীন সবজির কয়েকটির গঠন এমন যে, বাইরে থেকে পরিষ্কার দেখালেও ভেতরে মাটি, ধুলোবালি, ছোট পোকা, কৃমি বা কীটনাশকের অবশিষ্টাংশ থেকে যেতে পারে। তাই রান্নার আগে শুধু কলের পানির নিচে ধরলেই দায়িত্ব শেষ হয় না। বিশেষ করে কয়েকটি সবজি ধোয়ার সময়ে প্রয়োজন একটু বাড়তি সতর্কতা।

 

 

ফুলকপি: বাইরে থেকে দেখতে পরিষ্কার মনে হলেও এর ভেতরে ছোট ছোট পোকামাকড় এবং ময়লা থাকতে পারে। রান্না করার আগে ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিন। খাওয়ার আগে এটি ভালো ভাবে রান্না করে নেওয়া উত্তম।

 

 

বাঁধাকপি: বাঁধাকপির ঘনসন্নিবিষ্ট পাতাগুলির মধ্যে ময়লা ও জীবাণু আটকে যেতে পারে। বাইরের পাতাগুলো ফেলে দিয়ে বাকি পাতাগুলো আলাদা করুন এবং ভালোভাবে ধুয়ে নিন। খাওয়ার আগে বাঁধাকপি ভালোভাবে রান্না করে নেওয়াও অত্যন্ত জরুরি।

 

 

পালংশাক: আয়রন, ফাইবার, ভিটামিন এ, ভিটামিন কে সমৃদ্ধ শাক এটি। কিন্তু পালংশাকের পাতার সঙ্গে মাটি লেগে থাকার প্রবণতা বেশি। বিশেষ করে ডাঁটার গোড়ায় এবং পাতার পেছনের দিকে ময়লা জমতে পারে। তাই শাকের গোড়া ও নষ্ট পাতা বেছে ফেলে দিন। প্রয়োজনে ভালোভাবে একাধিকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। 

 

 

ক্যাপসিকাম: ক্যাপসিকামের ভিতরে, বিশেষ করে বীজের চারপাশে ময়লা এবং অন্যান্য দূষিত পদার্থ জমতে পারে। রান্না করার আগে, সবজিটি অর্ধেক করে কেটে বীজগুলো ফেলে দিন এবং ভেতরের অংশ ভালোভাবে ধুয়ে নিন। এই সবজি কাঁচা না খাওয়াই ভালো।

 

 

বেগুন: সবজি কাটার সময়ে ভেতরটা ভালো করে দেখে নিন। কারণ বেগুনের ভেতরে পোকা থাকতে পারে। যদি কালো অংশ দেখতে পান, তবে সেটি ফেলে দিতে হবে। আর যদি বেগুনের অধিকাংশই পোকায় আক্রান্ত হয়, তাহলে তা না খাওয়াই ভালো। নয়তো রান্নার আগে সবজিটি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 
সূত্র: যুগান্তর .কম
এমডি

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার