প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১১:২৪
সংগৃহীত ছবি
নিখাদ হাস্যরস দিয়ে মানুষকে হাসানোর জনপ্রিয় অনুষ্ঠান ‘মিরাক্কেল’। মীর সঞ্চালিত এ অনুষ্ঠানটি টিআরপির দিক থেকে সবসময় এক আলাদা অবস্থানে ছিল। এই অনুষ্ঠানের প্রতিযোগীরা নিজেদের পরিচিতি তৈরি করতে পেরেছিলেন শো শেষ হয়ে যাওয়ার পরেও। কিন্তু দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে ছোটপর্দায় দেখা যায়নি ‘মিরাক্কেল’কে। অন্যরকম আঙ্গিকে সাজানো হচ্ছে। বাছাই পর্ব হওয়ার পরেই শুরু হয়ে যাবে মূল পর্ব যেখানে প্রতিযোগীরা লড়াই করবেন একে অপরের সঙ্গে। পরিচালক শুভঙ্কর চ্যাটার্জী জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে যেতে পারে অনুষ্ঠানটি।
অবশেষে সমস্ত কমেডিপ্রেমী মানুষের জন্য সুখবর নিয়ে দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছে ‘মিরাক্কেল’। ইতিমধ্যেই সমাজমাধ্যমে সেই ঝলক প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে চ্যানেলের তরফ থেকে। অডিশনের জন্য আহ্বান জানানো হয়েছে ছোট থেকে বড় সমস্ত বয়সের কমেডিয়ানদের। পাঁচ বছরের ঊর্ধ্বে যেকোনো ব্যক্তি নিজের বলা জোকসের ভিডিও পাঠিয়ে এই অডিশনে অংশ নিতে পারছেন।
নতুন আঙ্গিক ও বিচারক প্যানেল: তবে এই অনুষ্ঠানটি এবার একদম অন্যরকম আঙ্গিকে সাজানো হচ্ছে। বাছাই পর্ব হওয়ার পরেই শুরু হয়ে যাবে মূল পর্ব যেখানে প্রতিযোগীরা লড়াই করবেন একে অপরের সঙ্গে। অনুষ্ঠানের পরিচালক শুভঙ্কর চ্যাটার্জী জানিয়েছেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে যেতে পারে এই অনুষ্ঠানটি।
বিচারকের আসনে কাদের দেখতে পাওয়া যাবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে পুরনোদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে ভীষণভাবে দেখতে চাইছেন দর্শকরা। থাকবেন আগের সিজনের বেশ কিছু সদস্য এবং মেন্টর। সকলের সঙ্গে কথা বলার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রচার ও সেন্সরশিপ ভাবনা: শুভঙ্কর চ্যাটার্জী জানিয়েছেন, বিগত বেশ কিছু বছরে নানা বিধিনিষেধের কারণে ‘মিরাক্কেল’ সম্প্রচার বন্ধ রাখা হয়েছিল। কাউকে কটাক্ষ করে বা কাউকে উদ্দেশ্য করে কথা বলা কিংবা ব্যঙ্গ করা কমেডিয়ানদের ক্ষেত্রে খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এই বিষয়গুলো এখন অনেকেই সহজে মেনে নিতে পারেন না। তাই এবার সম্পূর্ণ অন্যরকমভাবে এই অনুষ্ঠানটিকে সাজানোর চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্যই এই নতুন উদ্যোগ।
শুভঙ্করের কথায়, বর্তমানে যে কোনো অনুষ্ঠানের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই নিয়ম মেনে চলাটাও আগামী দিনে কঠিন হয়ে যাবে। ক্রিয়েটিভ টিমের ওপর চাপ থাকলেও এত বছর পর যখন অনুষ্ঠানটি ফিরছে, সেটি দর্শকদের মনে পুনরায় জায়গা করে নিতে পারবে বলেই আশাবাদী পরিচালক। সব ঠিকঠাক থাকলে ২০২৭ সালের ফেব্রুয়ারি নাগাদ শোটি সম্প্রচার শুরু হতে পারে।
সূত্র: কালবেলা .কম
এমডি
সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন