অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা মারা গেছেন

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১১:৫০

সংগৃহীত ছবি 

ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে চলা কলকাতার জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব সোহম চক্রবর্তীর পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া। সব চেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নিলেন অভিনেতার বাবা সুব্রত চক্রবর্তী। সোমবার (৯ নভেম্বর) রাতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

 

 

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সুব্রত চক্রবর্তী। দুর্গাপূজার সময় থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে এবং বিজয়া দশমীর দিন পরিস্থিতি বেশ সংকটাপন্ন হয়ে পড়ে। প্রথমে হাসপাতালে চিকিৎসা চললেও পরবর্তীতে তাকে বাড়িতে এনেই আইসিইউ-এর মতো বিশেষ চিকিৎসা ব্যবস্থার অধীনে রাখা হয়েছিল।

 

 

তবে দীপাবলির সন্ধ্যায় অবস্থার অবনতি হলে দ্রুত আবারও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বহু অঙ্গ বিকল হয়ে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান তিনি। 

 

 

বাবার সঙ্গে সোহমের সম্পর্ক বরাবরই ছিল অত্যন্ত মধুর ও বন্ধুত্বপূর্ণ। ২০২১ সালে ঘটা করে বাবার ৭৫তম জন্মদিন পালন করেছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় বাবার প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রকাশ করেছেন তিনি।

 

 

এদিকে, এই মর্মান্তিক পারিবারিক শোকে দুঃখ প্রকাশ করেছেন অনুরাগীরা। গত কিছু দিন ধরেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে এই তারকাকে—রাজনৈতিক পালাবদল ও বিধানসভা নির্বাচনে পরাজয়ের পাশাপাশি কিছু আইনি ও ব্যক্তিগত জটিলতার মুখোমুখিও হতে হয়েছে তাকে। 

 

 

একের পর এক এমন ঝড়ের মাঝে বাবাকে হারানোর এই বেদনা অভিনেতার জন্য অত্যন্ত কঠিন এক পরীক্ষার সময়। এই কঠিন মুহূর্তে সোহম চক্রবর্তী ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা। 
সূত্র: যুগান্তর .কম
এমডি

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার