তাহিরপুরে স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ ফ্যাসিলিটেটরদের প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৬:১৮

ছবি-সু.খবর

তাহিরপুরে স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ—এর তাহিরপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। এতে স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ফ্যাসিলিটেটররা অংশগ্রহণ করছেন।


এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমেদ, তাহিরপুর এডিপি ম্যানেজার স্টিপ তাপস চিছিম, টেকনিক্যাল স্পেশালিস্ট মো. আহিদুজ্জামান, প্রোগ্রাম অফিসার মহসিন খান প্রমুখ। 
তাহিরপুর এডিপি ম্যানেজার স্টিপ তাপস চিছিম বলেন, স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ পানি—স্যানিটেশন বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে ফ্যাসিলিটেটরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে, যা শিশু ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা সম্মিলিতভাবে তাহিরপুরের প্রতিটি পরিবারে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা পৌঁছে দিতে কাজ করছি।


ডা. নাসাদ আহমেদ বলেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে সচেতনতা অত্যন্ত জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে ফ্যাসিলিটেটরদের দক্ষতা ও সক্ষমতা বাড়বে। সম্মিলিত প্রচেষ্টায় তাহিরপুরকে অপুষ্টিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার