বিশ্বম্ভরপুরে ২ জনকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২২:৩৫

অবৈধ বালু উত্তোলন ও সড়ক পরিবহন আইন লঙ্ঘন

বিশ্বম্ভরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার উপজেলার পলাশ ইউনিয়নের ছয়হারা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুইটি মামলা করা হয়। এসব মামলায় দুইজনকে মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০—এর আওতায় ১ লাখ টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮—এর আওতায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার