দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবার পেল ৫৬ হাজার টাকা

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২২:৩৯

দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে নগদ ৫৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে ইতালির মিলানভিত্তিক প্রবাসী সংগঠন ‘দিরাই সমাজকল্যাণ সমিতি’। শুক্রবার বিকাল ৩টার দিকে সংগঠনের সভাপতি আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নাঈম আহমেদের ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।

 


সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন সরমঙ্গল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন, দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, যুগ্ম আহ্বায়ক ফাহিম হাসান, উপজেলা তরুণ দলের সিনিয়র সহসভাপতি আমির হোসেন আমু, যুবদল নেতা রক হেলাল, লিটন তালুকদার ও ফাহিম চৌধুরী, ছাত্রদল নেতা মাহির আহমদ, মাছুম পারভেজ খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, ২০১৫ সালে ইতালির মিলান লম্বারদিয়ায় বসবাসরত দিরাই উপজেলার প্রবাসীরা ‘দিরাই সমাজকল্যাণ সমিতি, মিলান লম্বারদিয়া, ইতালি’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ নানা সমাজসেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার