হঠাৎ দেশবাসীর জন্য সতর্কবার্তা ইসির!

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৫:৩০

সংগৃহীত ছবি 

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে জনসাধারণের উদ্দেশে একটি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

 

বার্তায় ইসি জানিয়েছে, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। কোনো কোনো ক্ষেত্রে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে তারা।


রোববার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারকচক্র জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়ার কথা বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে। তারা নিজেদের কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।


ইসি আরও জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধন কিংবা এ-সংক্রান্ত অন্য যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।

ফলে এসব মাধ্যমে কেউ জাতীয় পরিচয়পত্র সংশোধন বা অন্য কোনো সেবা দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত যেকোনো সেবা পেতে সাধারণ মানুষকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে নির্বাচন কমিশনের ১০৫ নম্বর হটলাইনে কল করারও পরামর্শ দেওয়া হয়েছে।


এ ধরনের অনলাইন প্রতারণা থেকে নিজে সতর্ক থাকার পাশাপাশি বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
সূত্র:আরটিভি.কম
 

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার