মিমি চক্রবর্তীর বিয়ের রেজিস্ট্রি ২৬ নভেম্বর!

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১১:৪১

সংগৃহীত ছবি 

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই নানা আলোচনা চলছে। এবার সামনে এসেছে তার সম্ভাব্য আইনি বিয়ের তারিখ। টালিউডের অভ্যন্তরীণ সূত্রের দাবি, আগামী ২৬ নভেম্বর সিদ্ধার্থ দত্তের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করতে পারেন এই অভিনেত্রী। এরপর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন হতে পারে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি মিমি।

 

 

গত ১২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মিমির বিয়ের একটি কার্ড। এরপর থেকেই তার বিয়ের আয়োজন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। জানা গেছে, ঘনিষ্ঠ বন্ধু ও আমন্ত্রিত অতিথিদের কাছে নিমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছেন তিনি। কার্ডটির নকশায় মিমির প্রিয় পোষা কুকুরদের উপস্থিতি নজর কেড়েছে অনেকের। তবে সেটি মূল বিয়ের কার্ড, নাকি সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

২৬ নভেম্বর রেজিস্ট্রি, ডিসেম্বরে বিয়ের আয়োজন?

 

বিয়ের কার্ড প্রকাশ্যে আসার পর এবার সামনে এসেছে আইনি বিয়ের সম্ভাব্য তারিখ। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ নভেম্বর মিমি ও সিদ্ধার্থের রেজিস্ট্রি বিয়ে হতে পারে। পরের মাসে অর্থাৎ ডিসেম্বরে সামাজিক ও আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করার কথা শোনা যাচ্ছে।

 


সম্প্রতি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরের বাইরেও দেখা গেছে মিমিকে। সে সময় তার সম্ভাব্য জীবনসঙ্গীও সঙ্গে ছিলেন বলে দাবি করা হয়েছে। এসব ঘটনা ঘিরে বিয়ের প্রস্তুতি নিয়ে জল্পনা আরও বেড়েছে।

 

কে এই সিদ্ধার্থ দত্ত?

 

মিমি বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। প্রেম কিংবা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি তিনি। ফলে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর তার সম্ভাব্য জীবনসঙ্গী কে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

 

সূত্রের দাবি, সিদ্ধার্থ দত্ত টালিউড চলচ্চিত্রজগতের কেউ নন। তার পেশা মেরিন ইঞ্জিনিয়ারিং। তিনি আন্তর্জাতিক পর্যায়ে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন বলে জানা গেছে। তবে তাকে নৌবাহিনীতে কর্মরত বলেও কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আবার তিনি নৌবাহিনীর জওয়ান বা কর্মকর্তা নন বলেও দাবি করা হচ্ছে।

 

কালিম্পংয়ে বসতে পারে বিয়ের আসর

 

টালিউডের অন্দরমহলে আরও গুঞ্জন, ডিসেম্বরের শীতের আমেজে পাহাড়ি শহর কালিম্পংয়ে বিয়ের আয়োজন করতে পারেন মিমি। পাহাড়ের মনোরম পরিবেশে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে শোনা যাচ্ছে।

 

 

তবে বিয়ের তারিখ, আয়োজনের স্থান কিংবা সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মিমি চক্রবর্তী। ফলে অভিনেত্রীর বিয়ে নিয়ে ছড়ানো খবরের সত্যতা জানতে তার বক্তব্যের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
সূত্র: কালবেলা .কম
এমডি

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার