সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২০:২২

সংগৃহীত ছবি

সাধারণ মানুষকে চিকিৎসার জন্য বিদেশের একটি বিশেষ দেশে যেতে বাধ্য করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে সচেতনভাবেই দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন বাধাগ্রস্ত করা হয়েছিল।

 

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

 

প্রধানমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে শয্যাসংকটের কারণে প্রতিদিন প্রায় ৪০ লাখ মানুষকে মেঝে ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে হয়। এটি অত্যন্ত কষ্টদায়ক পরিস্থিতি। তবে ভঙ্গুর অর্থনীতি ও সংকটকালীন পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার গত কয়েক মাসে স্বাস্থ্যসেবায় নতুন করে প্রায় ৩ হাজার ৫০০ শয্যা যুক্ত করেছে।

 

তিনি আরও জানান, দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে বিদ্যমান ৫০ শয্যার প্রতিটি হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার।


প্রধানমন্ত্রী বলেন, এ পরিকল্পনার প্রথম ধাপের টেন্ডার প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।


সূত্র:কালবেলা.কম

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার