ভাসানীর গণমুখী দর্শন ও জিয়াউর রহমানের রাজনৈতিক ধারার মধ্যে গভীর সংযোগ রয়েছে: জহির উদ্দিন স্বপন

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৩:৫৫

সংগৃহীত ছবি

 প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর গণমুখী রাজনৈতিক দর্শন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো রাজনৈতিক ধারার মধ্যে গভীর সংযোগ রয়েছে। 

 

 

স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে এই স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

স্মরণসভায় জহির উদ্দিন স্বপন সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে মওলানা ভাসানীর আদর্শ ও সংগ্রামী চেতনার গুরুত্ব তুলে ধরেন।

 

তিনি বলেন, ‘ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, তাই শহীদ জিয়ার দেখানো পথে ধানের শীষ আজ রাষ্ট্রক্ষমতায়।’ 

 

মওলানা ভাসানী সারা জীবন নিপীড়িত ও মেহনতি মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

 

আলোচনা সভায় নিউইয়র্ক প্রবাসী গৌরনদী ও আগৈলঝাড়াবাসীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সূত্র:বাসস .কম
 এসএ

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার