প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৮:০১
জগন্নাথপুর থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ১৯২২ সাল থেকে থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভাড়া ভবনে চলছিল থানার কার্যক্রম। বৃহস্পতিবার বিকালে নবনির্মিত ৪তলা বিশিষ্ট আধুনিক থানা ভবনের উদ্বোধন উপলক্ষে ব্যান্ড পার্টি বাজিয়ে পৌর শহরে র্যালি বের করা হয়।
.jpg)
র্যালি শেষে ফলক উদ্বোধন করেন সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। পরে নবনির্মিত থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন শেষে স্থানীয়দেরকে নিয়ে কমিউনিটি পুলিশিং সভায় অংশ নেন এমপি। এসময় তিনি বলেন, নতুন ভবনে নতুন উদ্যমে কাজ করতে হবে। পুলিশ কোন দলের না, পুলিশ মানুষের।
বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা গোষ্ঠীসহ পালিয়েছে, তার ফাঁসি কার্যকরের জন্য সরকার প্রস্তুত।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট বিভাগের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত চন্দসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন