টিআইবি’র সুনামগঞ্জ সনাকের নতুন সভাপতি অ্যাড. বাবলু  

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৭:৪২

সংগৃহীত ছবি 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ—টিআইবি’র সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক) এর নতুন সভাপতি হয়েছেন অ্যাড. আইনুল ইসলাম বাবলু। সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে বুধবার বিকালে সনাকের মাসিক সভায় তাকে নতুন সভাপতি মনোনীত করা হয়েছে। এক বছরের জন্য নতুন কমিটির সহ—সভাপতি হিসেবে আছেন অ্যাড. নাজনীন বেগম ও অ্যাড. খলিল রহমান।

 


সনাকের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি কানিজ সুলতানা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, বিশিষ্ট সমাজকর্মী নুরুর রব চৌধুরী, রুনা শাহীন আরা লেইছ, এনামুল হক চৌধুরী, সঞ্চিতা চৌধুরী, সুখেন্দু সেন, হাছিনা আকতার চৌধুরী, অ্যাড. হেলিনা আখতার, রাজু আহমেদ, রীনা ঘোষ, দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস ও মো. আশরাফুজ্জামান বাবলু। সভা সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমান। সভায় নতুন কমিটিকে অভিনন্দন জানান সনাক সদস্যরা।

 


সভায় শুভেচ্ছা বক্তব্যে সনাকের নতুন সভাপতি অ্যাড. আইনুল ইসলাম বাবলু সুনামগঞ্জে টিআইবির দুনীর্তিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।
প্রেসবিজ্ঞপ্তি

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার