ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হত ১, আ’হত ৪০

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৭:১৪

সংগৃহীত ছবি 

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটিতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের তূর্য ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত বাস দুটি হলো গ্রিন ভিউ পরিবহন ও আবির-আব্দুল্লাহ পরিবহন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিন ভিউ পরিবহন এবং কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবির-আব্দুল্লাহ পরিবহন দপদপিয়া এলাকার সড়কের একটি বাঁকে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের পর বাস দুটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় গ্রিন ভিউ পরিবহনের হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা বাসের চালক ও যাত্রীদের উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে অন্তত ৪০ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সূত্র:সমকাল.কম
 

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার