কমরেড শ্রীকান্ত দাশের স্মরণসভা

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২১:৩৩

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শাল্লা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও মরণোত্তর দেহদানকারী কমরেড শ্রীকান্ত দাশের প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।

 


সুনামগঞ্জ উদীচীর সভাপতি ও বিশিষ্ট নারীনেত্রী শীলা রায়ের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ সিপিবি’র সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, নাগরিক সংগঠন জেলা জনউদ্যোগের আহ্বায়ক সুখেন্দু সেন, সুনামগঞ্জ উদীচীর সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জাহাঙ্গীর আলম, জেলা উদীচীর কার্যনির্বাহী কমিটির সদস্য মানব চৌধুরী ও আরতি পাল, মো. মাইনুদ্দিন, উদীচী সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি তূর্য দাস।

 


স্মরণসভায় বক্তারা কমরেড শ্রীকান্ত দাশের রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং সমাজ ও সংস্কৃতির প্রতি তার দায়বদ্ধতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
স্মরণসভা সঞ্চালনা করেন সুনামগঞ্জ উদীচীর সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান আসাদ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার