পুশইন ও চোরাচালান বন্ধে সীমান্তে জনবল বৃদ্ধি করা হয়েছে

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২৩:০৭

বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তারা

বিশ্বম্ভরপুরে নভেম্বর মাসের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে বালু—পাথরবাহী ট্রলি চলাচল বন্ধ, রাবার ড্যামের সুরক্ষা, কৃষি সেচে মৎস্য ইজারাদারদের সৃষ্ট প্রতিবন্ধকতা নিরসন এবং সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মতো পরিস্থিতি যাতে বিশ্বম্ভরপুরে সৃষ্টি না হয় সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা পালনসহ নানা জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

 


বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তারের সভাপতিত্বে সভার মূল আলোচনা ও বক্তব্যসভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। 

 


এ সময় চিনাকান্দি ক্যাম্পের বিজিবি কমান্ডার আব্দুর রহিম জানান, ভারত সীমান্ত এলাকায় পুশইন ও মাদক চোরাচালান বন্ধে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং তার নিয়ন্ত্রিত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
বিএনপি নেতা সৈয়দ রমিজ উদ্দিন বলেন, সম্প্রতি গোপালগঞ্জে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার মতো কোনো ঘটনা বিশ্বম্ভরপুর উপজেলায় যাতে না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে।

 


বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া জানান, মিছাখালি রাবার ড্যামের ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের ফলে ব্রিজটি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বসন্তপুর গ্রামের মাদক ব্যবসায়ী এবং অবৈধ বালু—পাথর ব্যবসায়ী সাদ্দামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
সভায় আরও বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহমদ উল্লাহ, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জসীমউদ্দীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর উসমানী, পলাশ ইউপির প্যানেল চেয়ারম্যান স্বপন পাল, সলুকাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, বিএনপি নেতা নজরুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা আমির হোসেন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন এবং মাছিমপুর দাখিল মাদ্রাসার সুপার সালেহ আহমদ প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার