শেখ হাসিনার ফাঁ‘সি কার্যকরে সরকার প্রস্তুত: এমপি কয়ছর

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২৩:০৯

সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর আহমেদ বলেছেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে বন্ধু হিসেবে জনগণের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, কেউ অপরাধী হলে তার কোন রাজনৈতিক পরিচয় হবে না। অপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনতে হবে। নতুন ভবনে নতুন উদ্যমে কাজ করতে হবে। পুলিশ কোন দলের নয়, পুলিশ মানুষের। শেখ হাসিনা গোষ্ঠীসহ পালিয়েছে, তার ফাঁসি কার্যকরের জন্য সরকার প্রস্তুত। 

 


তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ শান্তিপ্রিয় আমরা শান্তিতে আছি শান্তিতে থাকতে চাই। কোন নিষিদ্ধ সংগঠনের নামে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, তাদের আইনের আওতায় আনা হবে। দেশের নাগরিক হিসেবে আমরা পুলিশকে সাপোর্ট করতে চাই। তিনি বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মাদক ও অনলাইন জুয়া জিরো টলারেন্স নীতিতে চলবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন।  

 


তিনি বৃহস্পতিবার বিকেলে নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। 

 


বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ জেলা জজ আদালতের পি.পি জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার ভূমি মহসিন উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র গোলাম মর্তুজা, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।
এরআগে নবনির্মিত ৫ তলা ভবনের উদ্ধোধন করেন সংসদ সদস্য কয়ছর আহমেদ। এসময় সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি থানা ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এতে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। 

 


উল্লেখ্য, ২০২০ সালে তৎকালীন সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় জগন্নাথপুর থানার ৫তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। দৃষ্টিনন্দন নব নির্মিত ভবনটি পুলিশের দাপ্তরিক ও আবাসন সংকট নিরসনে ভূমিকা রাখবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার