জগন্নাথপুরে পিকআপ-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২৩:০৪

জগন্নাথপুরে পিকআপ—মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী শামসুদ্দিন সাদ্দাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জগন্নাথপুর—বিশ্বনাথ—সিলেট সড়কের হবিবপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালকসহ অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত সাদ্দাম উপজেলার সৈয়দপুর—শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। 

 


বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, সাদ্দাম নিজ গ্রামের আরো দুইজনের সঙ্গে মোটরসাইকেল যোগে জগন্নাথপুর বাজারে আসছিল। পথিমধ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাদ্দাম মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার পর পিকআপ গাড়িটি সিলেটের দিকে পালিয়ে যায়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার