৯ মাসে বিদেশে চাকরি পেয়েছেন পাঁচ লাখ বাংলাদেশি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১১:৪১

সংগৃহীত ছবি 

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে চাকরি পেয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ১৫০ জন বাংলাদেশি। অর্থাৎ, এই সময়ে প্রায় ৫ লাখ কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৫৩৩ জন দক্ষ ও আধা-দক্ষ কর্মী।

 

 

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের লিখিত জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

 

 

মন্ত্রী জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হয়েছে। আগে যেতে না পারা কর্মীদের মধ্যে এ পর্যন্ত ১ হাজার ৫৪৫ জনকে দেশটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।

 

 


তিনি আরও জানান, সৌদি আরব, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, পর্তুগাল, ইতালি, রোমানিয়া, সার্বিয়া, ফিজি ও মরিশাসসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীরা যাচ্ছেন। নতুন শ্রমবাজার তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

 

 

কাতারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির সম্ভাবনার কথাও জানান মন্ত্রী। দেশটি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কারিগরি কাজ জানা কর্মী এবং ওয়েল্ডার নিয়োগে আগ্রহ দেখিয়েছে।

 

 


জাপানেও কর্মী পাঠানোর উদ্যোগ চলছে। আন্তর্জাতিক জনশক্তি উন্নয়ন সংস্থার (আইএম জাপান) সহযোগিতায় বিনা খরচে কারিগরি প্রশিক্ষণার্থী পাঠানো হচ্ছে। এ ছাড়া দেশটির সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মী নিয়োগের চুক্তি হয়েছে।

 

 

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চালকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ১ লাখ কর্মীকে প্রশিক্ষণের একটি প্রকল্প চলছে। পাশাপাশি জাপানি, কোরীয়, ইংরেজি, চীনা, আরবি, ইতালীয় ও জার্মান ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: কালবেলা .কম
এমডি

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার