সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃ'ত্যু

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৩:৫৪

সংগৃহীত ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ২২৯ জনের।

 

সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

 

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বাড়ি সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়। তাদের প্রত্যেকের বয়স ১ বছরের কম।

 

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১৬৪ জন। এ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে সাড়ে ৫ শতাধিক রোগী।

 

 

চিকিৎসকরা জানায়, বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা। যাদের বেশিরভাগ নিউমোনিয়া, জন্ডিস, হৃদরোগসহ নানা শারিরীক জটিলতায় ভুগছিল।

 

 

এদিকে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।

সূত্র: আরটিভি নিউজ .কম
এসএ

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার