সিলেটে শেখ হাসিনাকে নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯

সংগৃহীত ছবি 

 

বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরতেই পারেন। এজন্য ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, আরও তাড়াতাড়ি আসলে সমস্যা কী? দেশে ফেরার পর তাকে তার আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত একটি সেমিনারে অংশ নেওয়া শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

 

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষনা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এতো দেরি কেন, আগে আসলে সমস্যা কী? উনি তো এ দেশেই ছিলেন। দেশ ছেড়ে গেলেন কেন- এই প্রশ্নটা তাকে করার দরকার। দেশের মানুষের রোষানলে পড়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল।’


 

এ প্রসঙ্গে মন্ত্রী খন্দকার মুক্তাদির আরও বলেন, ‘১৫-১৬ বছর বাংলাদেশের কোথাও দু-চারশ-পাঁচশ লোক জড়ো হলেই শেখ হাসিনা ও তার দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়তেন। পুলিশ দিয়ে ছত্রভঙ্গ করে দিতেন। উনি (শেখ হাসিনা) ১৬ ডিসেম্বর বা যেদিনই আসেন- তাড়াতাড়ি চলে আসেন। উনি তো এ দেশেরই নাগরিক। এ দেশের নাগরিক হিসেবে তার আইনগত যে প্রাপ্তি বাকি আছে সেটা তাকে ভোগ করতে হবে। আমরা চাই তিনি তাড়াতাড়ি চলে আসেন।’

 


বন্ধ কলকারখানা চালু প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘সরকারি মালিকানাধীন যেসব শিল্প কলকারখানা বন্ধ আছে, সেগুলোর বেশিরভাগই জীবনকাল পাড়ি দিয়েছে। ৬০-৭০ বছরের পুরনো। আমরা এগুলোর তালিকা ও কর্মপন্থা তৈরি করেছি। আগামী বছরের শুরু থেকে টেন্ডার শুরু করব। ৫০ এর অধিক সরকারি শিল্প কারখানা আছে। এগুলোতে ব্যক্তিখাতে বিনিয়োগ আহ্বান করা হবে। এতে কর্মসংস্থান তৈরি হবে, দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে। বড় শিল্প কারখানা করার জন্য যে জ্বালানী চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ স্বাপেক্ষে নতুন কারখানাও হবে, বিনিয়োগও হবে। অনেকেই বিনিয়োগে আগ্রহী হবেন।’


সূত্র:সিলেটভিউ২৪.কম

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার