সুনামগঞ্জে ৭ হাজার ১৭০ পিস ই’য়া’বা’সহ মা’দ’ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৩:১৮

সু.খবর ছবি

সুনামগঞ্জ সদরে অভিযান চালিয়ে ৭ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মিয়া (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

 

 

মঙ্গলবার রাতে মল্লিকপুর এলাকার আব্দুজ জহুর সেতুর পাশের সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। 

 

বুধবার এসআরবি-৯, সিলেটের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গ্রেফতারকৃত জুয়েল মিয়া তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সদর মডেল থানার ওয়েজখালী বাজারে অবস্থানকালে মঙ্গলবার আনুমানিক সাড়ে নয়টায় গোপন সংবাদে জানতে পারে, মল্লিকপুরের আব্দুজ জহুর সেতুর পাশের সিএনজি স্ট্যান্ডে কয়েকজন মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

 


খবর পেয়ে আনুমানিক রাত ৯টা ৫০ মিনিটে দলটি সেখানে পৌঁছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার হেফাজতে ইয়াবা ট্যাবলেট রয়েছে।

 


পরে তার কাছে থাকা একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থাকা ৩৭টি কালো রঙের বায়ুরোধক প্যাকেট থেকে ৭ হাজার ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার